৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ শনিবার, ৪ জুলাই ২০২৬ ● ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১১৮৭ - ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সালাউদ্দিন পরাজিত করেন।

১১৮৭ - সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।

১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।

১৭৭৪ - “unanimous Declaration of the thirteen united States of America” নামে এই ঘোষণাপত্রটি “Representatives of the united States of America” কর্তৃক গৃহীত হয়।

১৭৭৬ - আমেরিকা স্বাধীনতা লাভ করে।

১৭৭৬ - জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত।

১৮০২ - মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।