
নীরব রাতে চাঁদের আলো মনকে করে স্নিগ্ধ,
আত্মার মাঝে শান্তি নামে হৃদয় হয় মুগ্ধ।
কোলাহলের ভিড় পেরিয়ে খুঁজি নীরব ঘর,
যেথায় মনের ব্যথাগুলো হারায় নিরন্তর।
লোভের মোহ ত্যাগ করে সত্যের পথে চলি,
মমতার পরশে সদা মানবতার কথা বলি।
অহংকারের দেয়াল ভেঙে হৃদয় করি দান,
ক্ষমার মাঝে খুঁজে ফিরি প্রশান্তির সন্ধান।
হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে আঁধার রাতের শেষে,
আশার প্রদীপ জ্বালব আমি অসহায়ের পাশে।
পরের সুখে হাসি খুঁজে নিজের সুখকে পাই,
নিঃস্বার্থের পথ ধরে যে শান্তির দেখা চাই।
প্রার্থনারই কোমল সুরে মনটা ভরে যায়,
স্রষ্টার প্রতি গভীর আস্থা সকল ভয় হারায়।
অল্পতেই তুষ্ট থেকে কাটুক জীবনবেলা,
মানবতার ফুল ফুটিয়ে সাজাই মনের মেলা।
চাওয়া-পাওয়ার হিসাব ভুলে থাকি আপন মনে,
শান্তির ছোঁয়া নেমে আসুক জীবনের প্রতিক্ষণে।
জগতের সব মায়া শেষে একটিই হোক চাওয়া,
আত্মার মাঝে শান্তি হোক জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
( শিক্ষক, কবি,কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

