ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

ইবি সংবাদদাতা:
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও দেশব্যাপী শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দুপুর দেড়টায় অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার, ‘শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সবাবেশে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের কোনো কমিটি ছিল না। কিন্তু পাঁচ আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর কি এমন হলো একদিনে রাতারাতি সবাই ছাত্রশিবির হয়ে গেলেন। আপনারাই বিগত ১৬ বছর ঐ ফ্যাসিবাদের পক্ষে ছিলেন আর গনতন্ত্রবাদী মানুষের উপর নির্যাতন ও ছাত্রীদের উপর ধর্ষণ চালিয়েছেন। আপনারা সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধষণের হুমকি দেন তখন আমাদের নিন্দা জ্ঞাপন করতেও লজ্জা হয়।

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর একাত্তর চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি অতিদ্রুত এই ধর্ষণের হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে। ছাত্রশিবিরকে এই ধর্ষকের লালনপালন বন্ধ করতে হবে। ধর্ষণ, অস্ত্র ও হল দখলের রাজনীতি সারা বাংলাদেশে কোথাও চলতে পারবে না। ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, আপনাদের ছেলেদের থামান। আপনারা যেন ধর্ষণের পক্ষে কেউ অবস্থান নেবেন না। এছাড়া তিনি তার বক্তব্যে ইবি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে শিক্ষার্থীদের হয়রানি নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে প্রশাসন ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ