ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দুটি পৃথক কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন এবং অপরটি করেছে প্রক্টরিয়াল বডি।

নির্বাচন কমিশন গঠিত কমিটির সদস্যরা হলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক ও সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম।

অন্যদিকে, প্রক্টর কার্যালয়ের তিন সদস্যের কমিটিতে আছেন সহকারী প্রক্টর মুহাম্মদ মাহাবুব কায়সার, শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এবং সংবাদ সম্মেলনে জানান, কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাইবার বুলিং নিয়ে তারা একটি কমিটি গঠন করেছেন। কমিটি বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছে এবং সাইবার বুলিংয়ের বিষয়টি কীভাবে কমানো যায়, তা নিয়ে তারা কাজ করছেন।

অধ্যাপক জসীম বলেন, 'ডাকসু নির্বাচন নিয়ে যেসব অনলাইন গ্রুপ বা পেজের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলোর অ্যাড্রেস দিয়েছি। যারা এসব পেজ বা গ্রুপ পরিচালনা করেন (অ্যাডমিন) তাদেরও অ্যাড্রেসও দিয়েছি। পাশাপাশি পুলিশ কমিশনার (সাইবার) বরাবর অভিযোগ দিয়েছি।'

অধ্যাপক জসীম বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা, ভোটের দিন নিরাপত্তা ও ভোট গণনার নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি নিরাপত্তা প্রটোকল তৈরি করা হয়েছে।

ইতোমধ্যে বহিরাগতদের বিষয়ে হল প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভোটার ছাড়া অন্য কেউ হলে অবস্থান করতে না পারে।

অনাবাসিক শিক্ষার্থীরা ভোটের দিন ক্যাম্পাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যেন কোনো প্রকার বাধা না পায় সেজন্য আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।

আমার বার্তা/এমই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের পটভূমি পরিবর্তনের পর সবচেয়ে আলোচিত বিষয় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয়

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা