ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এর ঐতিহাসিক ঘটনাগুলো পরস্পরবিরোধী নয় বরং এগুলো বাংলাদেশের জাতীয় সত্তা ও ইতিহাস নির্মাণ করেছে। এসব ঘটনা মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টির যে রাজনৈতিক অপচেষ্টা চলছে, সে ব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শহীদ গিয়াস উদ্দিন আহমদের ছোট বোন অধ্যাপক সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি ও কারিগরি কর্মচারী সমিতির নেতারা বক্তব্য রাখেন। রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, বিভিন্ন দফতরের প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ শুধু স্মরণীয় কোনো ইতিহাস নয় বরং আমাদের জাতীয় ঐক্য, পরিচয় ও অস্তিত্বের ভিত্তি। এই আত্মত্যাগ যতদিন আমাদের স্মৃতিতে জীবিত থাকবে, ততদিন জাতি হিসেবে আমাদের ঐক্য অটুট থাকবে।

উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল আনুষ্ঠানিক কোনো দিবস নয়; এটি আত্মত্যাগের দায় স্বীকার করার উপলক্ষ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ একটি কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে শহীদদের স্মৃতি আমাদের জন্য ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণের কিছুটা হলেও শোধ করা সম্ভব।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের আরও বেশি অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব আয়োজন শুধু স্মরণ নয় বরং ঋণ স্বীকার ও দায়িত্ব পালনের একটি সম্মিলিত অঙ্গীকার।

দিবসটি উপলক্ষে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে কালো পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থান, জগন্নাথ হলের স্মৃতিসৌধ, বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধ এবং মিরপুর ও রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

আমার বার্তা/এল/এমই

ঢাবির ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিরাজুল ইসলাম লেকচার হলে

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে জবি'র অনলাইনে ক্লাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

র‍্যাবিস (জলাতঙ্ক) নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

জরিপে তাদের নাম এখনও পেছনে রয়েছে : বরগুনার জামায়াত প্রার্থী

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান