ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

সাদিয়া সুলতানা রিমি
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫১
আপডেট  : ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর পরপরই শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং ভবন ব্লকেড করে রাখেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করা মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, আজকের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘জকসু নির্বাচন আমাদের প্রাণের দাবি। সরকারিভাবে নির্বাচন স্থগিতের কোনো ঘোষণা না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি পণ্ড করেছে। আমরা চাই, যেকোনো মূল্যে আজ নির্বাচন অনুষ্ঠিত হোক।’

আরেক শিক্ষার্থী নাসুমা তাসনিম বলেন, ‘জবির ইতিহাসে এটি প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু সেটিই স্থগিত করে প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্থগিতের পর নতুন কোনো নির্দিষ্ট তারিখও জানানো হয়নি। শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ভোট দিতে ক্যাম্পাসে এসেছিল, শেষ মুহূর্তে নির্বাচন বাতিল হওয়া খুবই হতাশাজনক।’

এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

উপাচার্যের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)

গণতান্ত্রিক রূপান্তরে ধৈর্য ও সহনশীলতার প্রয়োজন: ঢাবি উপাচার্য

‘এমপাওয়ারিং ট্রানজিশন, বিল্ডিং ডেমোক্রেসি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো গণতন্ত্র বিষয়ে আন্তর্জাতিক আন্তঃবিষয়ক সম্মেলন শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু