ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৫, ১৪:০০

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজস্ব খাতে চার পদে মোট ২৫ জনকে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ যোগ দিতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে আগ্রহীদের।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ২৫ জনের চাকরি সুযোগ।

পদের নাম ও পদসংখ্যা

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৭

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

২. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ৭

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

আবেদনকারীদের জন্য কিছু শর্ত প্রযোজ্য। এগুলো হলো:

১. সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. আবেদনকারীর বয়স ০১/০৫/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ১ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে বাংলাদেশ সচিবালয় (নন-ক্যাডার গেজেটেড অফিসার এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) অনুসারে নিযুক্ত বা নিয়োজিত কর্মচারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

৩. চাকরির আবেদনপত্রে সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।

৪. যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন-এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৫. সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি আছে। এগুলো হলো:

ক. অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু ২০ মে ২০২৫ তারিখ সকাল ১০টা।

খ. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় ১৯ জুন ২০২৫ বিকেল ৫টা।

গ. এ সময়ের মধ্যে ইউজার আইডি (User ID) প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দেবেন।

ঘ. অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঙ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০১-০৫-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ