ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০৩

৫০তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) শুরু হয়েছে। বিসিএসের আবেদনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ উল্লেখ করে পিএসসি।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদন শুরু: ৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা;

আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা ৫৯ মিনিট।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৫ তারিখে ২১ হতে ৩২ বছর।

আবেদনের নিয়ম: http://bpsc.teletalk.com অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট –এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনা—

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫–এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তিসংক্রান্ত নির্দেশনা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় প্রার্থীকে নিম্নোক্ত তথ্যাদি/কাগজপত্র সঙ্গে নিয়ে বসতে হবে—

* এসএসসি/সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, রেজাল্ট, গ্রুপ, পাসের সন;

* এইচএসসি/সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, রেজাল্ট, গ্রুপ, পাসের সন;

* স্নাতক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, বিষয়, পাসের সন;

* স্নাতকোত্তর/সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, বিষয়, পাসের সন;

* এনআইডি (NID), জন্মসনদ, পাসপোর্ট নম্বর;

অনধিক তিন মাস পূর্বে তোলা সর্বোচ্চ ৩০০x৩০০ (দৈর্ঘ্য x প্রস্থ) Pixel এবং 100 KB সাইজের রঙিন ছবি (Photo);

* সর্বোচ্চ ৩০০x৮০ (দৈর্ঘ্য x প্রস্থ) Pixel এবং 60 KB সাইজের Signature;

* উচ্চতা (সেমি), ওজন (কেজি) এবং বুকের মাপ (সেমি) এবং

* ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫–এর বিজ্ঞপ্তির কপি।

আবেদনে নির্দেশনা ও শর্তগুলো—

১. ফি প্রদানের আগে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে;

২. নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে

৩. যদি কোনো প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ অংশগ্রহণ করেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৫০তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি ‘অবতীর্ণ প্রার্থী’ হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

৪. সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

৫. চাকরি হতে অপসারিত হয়েছেন অথবা চাকরিতে ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এ সব ক্ষেত্রে প্রার্থীকে BPSC Form-1 এর সঙ্গে চাকরি হতে অপসারণ আদেশের বা ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে

৬. প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনঃ পরীক্ষণের সুযোগ থাকবে না।

প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নির্দেশনা—

প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন হতে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করা হবে। যে সব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদের ৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপিসহ শ্রুতিলেখক প্রাপ্তির দরখাস্ত করতে হবে।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী