ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

আমার বার্তা অনলাইন:
৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির কথা আলোচনায় থাকলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে শিগগিরই জানানো হবে।

তিনি আরও বলেন, আমরা এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করিনি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় রয়েছে আগামী ৯ জানুয়ারি।

আমার বার্তা/এল/এমই

থানা শিক্ষা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা

কৃষি মন্ত্রণালয়ে ২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে

  কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে নিয়োগের আবেদন চলছে। ২৬ পদে আবেদনের শেষ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে এসিআই মটরস

এসিআই মটরস লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়