ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ঢামেক হাসপাতালে সরকারি সিরিঞ্জ ও ইনজেকশন সহ সরকারি কর্মচারী আটক

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে সরকারি ইনজেকশন ও সিরিঞ্জ সহ মকবুল খান(৫৫) নামে এক সরকারি কর্মচারীকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি )রাত আটটার দিকে তাকে আটক করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মকবুল বলেন, আমি প্রতিদিন অল্প অল্প কিছু ডিসটিল ওয়াটার ইনজেকশন ও সিরিঞ্জ জমিয়ে এগুলো বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। আমি চার তলায় আইসিইউতে পরিচ্ছন্ন কর্মীর কাজ করি।আমি একটি কাল প্লাস্টিকের ব্যাগে ৮০০ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ নিয়ে বের হওয়ার সময় ২০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে আনসার সদস্যরা আমাকে আটক করে ফেলে। আমি বর্তমানে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টারের রুমে আটক অবস্থায় আছি।

হাসপাতালের আনসারের সহকারী প্লাটুন কমান্ডার নাসির উদ্দিন জানান, আমি টহল ডিউটি করার সময় আমার একজন আনসার আমাকে ফোন দিয়ে জানায় এক ব্যক্তির কাছে বড় একটি কালো রঙের পলিথিন ব্যাগ পাওয়া গেছে। পরে আমরা ব্যাগসহ জরুরী বিভাগে নিয়ে আসি। তার ব্যাগ তল্লাশি করে ৮০০ পিস ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়। সে বর্তমানে আমাদের হেফাজতে ওয়ার্ড মাস্টারের রুমে আছে আটককৃত মকবুল খান।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) ইনচার্জ মো: সেলিম বলেন, আমি খবর পেয়ে এসে দেখি হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী মকবুল খানকে আমার আনসার সদস্যরা আটক করেছে।

সে একটি ব্যাগ নিয়ে ২০৬ নম্বর ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় ডিউটিরত আনসার সদস্য তাকে আটক করে।আনার পরে তার কাছ থেকে ৮০০ পিস ইঞ্জেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়।আমি বিষয়টি হাসপাতালের পরিচালক স্যারকে জানিয়েছি। স্যার ডিসিশন দিলে সেই অনুযায়ী আমরা কাজ করব।

আমার বার্তা/এম রানা/জেএইচ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর