ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮

রাজধানী উত্তরার বিএনএস সেন্টারের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান রাব্বি (২৫) ও তার স্ত্রী কালিমা আকরাম (মিম )(২০) নিহত হয়েছে।

সোমবার(১৭ ফেব্রুয়ারি)দিবারাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার দ্রুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মীমকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করে ও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়।

নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, রাতে মোটরসাইকেল যোগে দুইজন উত্তরা পূর্ব থানা এলাকার(বি এন এস)সেন্টারের সামনে যাওয়ার দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন এবং পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার স্বামী রাব্বি।

তিনি আরো জানান, তিন বছর আগে রাব্বির সাথে পারিবারিকভাবে মিমের বিয়ে হয়। রাব্বি এইচএসসি পাস করে আর লেখাপড়া করেনি। বর্তমানে সে কিছুই করতো না। তবে রাতে তারা মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছিল সে বিষয়টি আমার জানা নেই।রাব্বি গাজীপুরের টঙ্গী পশ্চিম রসুলবাগ আউচপাড়া এলাকায় নিজেদের বাড়িতেই থাকতো।রাববীর বাবার নাম আব্দুর রব। মিম গাজীপুর টঙ্গী পূর্ব গোপালপুরের ছোট মসজিদ টি এন টি এলাকার আব্দুল করিমের মেয়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর