ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১৩:৪৮

রাজধানীতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম ও নগদ টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গাইবান্ধার সাদুল্লাপু্রের ফরহাদ বীন মোশারফ (৩৩), লক্ষ্মীপুরের ইয়াছিন হাসান (২২), নরসিংদীর মোবাশ্বের আহাম্মেদ (২৩) ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯) ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি কালো রঙের র‌্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, একটি লোহার তৈরি ছেনি, একটি পুরাতন লাল রঙের স্লাই রেঞ্জ ও নগদ ৪৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ২৬ মার্চ ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০-২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র‌্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয় দেয়। ডাকাতদলের ১০ জন র‌্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

বাসাটির পাশেই সেখানকার শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে চার ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের দুজন সদস্য আহত হন।

এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। এছাড়া ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান।

মামলার পর বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান করে ডাকাতির সঙ্গে জড়িত আবদুল্লাহ ও সুমনকে গ্রেপ্তার করা হয় ।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করে থাকে।

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

গতকাল ঢাকার একটি হোটেলে বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সম্মানে আইবিসিসিআই একটি ইফতার মাহফিলের

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেপ্তার করা

জলবায়ু বিষয়ক নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা

রাজধানীতে আয়োজিত ‘ক্লাইমেট ডায়ালগ’ ও ইফতার অনুষ্ঠানে জলবায়ু ক্ষতি মোকাবিলায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড

প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি