ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক:
০৯ মে ২০২৫, ১৫:৩৭

মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ৯৪ হাজার ৭১১ কোটি টাকা জাতীয় বাজেটের মাত্র ১১.৮৮ শতাংশ, যা জিডিপির ১.৬৯ শতাংশ। অথচ ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ থাকা উচিত।

তিনি আরও বলেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং মাদরাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন নিশ্চিত করতে হবে।

সংগঠনের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। সরকারি নিয়মে মেডিকেল ও বাড়িভাড়া প্রদান। মাদরাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান। অনুপাত প্রথা বাতিল করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণ। শিক্ষা কমিশন গঠন। এনটিআরসিএ-এর মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু। সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ। মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, আবদুস সাকুর, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

পূর্বাচলের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে। এরই মধ্যে মেলার

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত

রাজধানীতে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে এই অপমৃত্যুর ঘটনাগুলো ঘটে।   ময়না তদন্তের জন্য

উত্তরায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রান্নাঘর থেকে আগুনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও