ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নন-এমপিওভুক্ত শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশের বাধা

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৫, ১৬:২৩
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার এক দফা দাবি নিয়ে যমুনার অভিমুখে যেতে চাইলে পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষকেরা।

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার এক দফা দাবি নিয়ে শিক্ষকেরা যমুনার অভিমুখে যাত্রা করলে পথেই আটকে দিয়েছে পুলিশ। আজ দুপুর ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে পল্টন ঘুরে যমুনার অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করেন শিক্ষকেরা। মিছিলটি সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে কদম ফোয়ারার সামনে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানেই বসে পড়েন শিক্ষকেরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের। দাবি আদায় না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া র হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন।

শিক্ষকেরা জানান, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও তাঁদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।

অবিলম্বে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষকদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে।

শিক্ষকেরা আরও ঘোষণা দেন, দ্রুত দাবি না মানলে তাঁরা অনির্দিষ্টকালের কর্মসূচির পথে যাবেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ‘প্রজ্ঞাপন জারি করা হবে —এটাই আমাদের প্রত্যাশা। ফ্যাসিবাদের কিছু দোসর শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। এই দোসরদের চিহ্নিত করে, প্রত্যাহার করে অবিলম্বে আমাদের অধিকার ফিরিয়ে দিন।’

আমার বার্তা/এমই

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ,

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার সহযোগিতায়, TV5MONDE - এর প্রযোজিত এবং কসোভো

মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকে আছে কয়েকজন

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু