ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সতর্ক না হলে বড় বিপর্যয় অপেক্ষা করছে: রাজউক চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৯:২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

এসময় আরমানিটোলার রেলিং ভেঙে তিনজন নিহত হওয়া ভবনটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। তাৎক্ষণিকভাবে ভবনের নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করায় ভবনটির মালিকপক্ষের ওপর অসন্তুষ্ট হন রাজউক চেয়ারম্যান এবং সাত দিনের মধ্যে বিনা ব্যর্থতায় রাজউক চেয়ারম্যান বরাবর নকশা দাখিলের নির্দেশ দেন। এ ছাড়াও ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।

শনিবার (২২ নভেম্বর) আরমানিটোলা, মুগদা ও বাড্ডায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান।

এরপর মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়া একটি ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনকালে সার্বিক দিক বিবেচনায় ঝুঁকি চিহ্নিত করে ভবন দুটির নিচতলায় থাকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং সাত দিনের ভেতর ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেলগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান।

পরিদর্শনকালে বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবন ঘুরে দেখা হয়। এর মধ্যে কলামে ফাটল ধরায় দুটি ভবনের নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং ভবন দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে স্কুলের পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্কবার্তা ছিল। এর থেকে সতর্ক না হলে আমাদের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর তালিকা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সরেজমিন পরিদর্শন করে সিলগালা, বন্ধ করে দেওয়া হচ্ছে ও কিছুক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণও করা হচ্ছে। সচেতন না হলে আমরা অদূর ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হব।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আমার বার্তা/এমই

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, যুবক দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে মুশফিকুর রহমান (২৩) নামে এক যুবক

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি