ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

রাজধানীর তিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ, আহত ১

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬

রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকেল সাড়ে ৪টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

এ ছাড়া রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি।

এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

আমার বার্তা/এল/এমই

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আহত ইয়াসিন রানা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ আটক ১৮

রাজধানীর রায়েরবাজারে ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক

শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে

শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির আট পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসার আয়োজন

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত

২৫ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল বড় পদক্ষেপ: মার্কিন কর্মকর্তা

নৌবাহিনীর অভিযানে ক্রিস্টালম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল