ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ও ডেনিম শো

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮

ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ডেনিম শো-২০২৬। আগামী ২৮ জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার উদ্বোধন হবে, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীতে ২৫০টির বেশি বুথে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

আয়োজকরা জানান, ২৪ বছরের ধারাবাহিকতায় আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে— ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইন্টার এডিশন এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬।

তারা আরও জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস ও আনুষাঙ্গিক পণ্যের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক প্রদর্শনী হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো। একইসঙ্গে, বৈশ্বিক ডেনিম ও জিন্স নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের ডেনিম ও পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৬।

এই প্রদর্শনী দুটি সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স-এর অংশ, যা বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় নিয়মিত অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে এই সিরিজ উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। সিসিপিআইটি টেক্স-এর সেক্রেটারি জেনারেল চেন বো চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য দেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক।

আমার বার্তা/এল/এমই

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

ক্রিমিয়ার রাশিয়া-এর সঙ্গে পুনর্মিলনের ১১তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস তাদের সিনেমা হলে ১৪ ও

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

নগর সেবা ও স্থানীয় অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসার লক্ষ্যে ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’ এর পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী