ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

আমরা ধানমন্ডিবাসী'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আমার বার্তা অনলাইন:
০৭ মার্চ ২০২৬, ১৮:০১

রাজধানীর ধানমন্ডিতে সামাজিক সংগঠন 'আমরা ধানমন্ডিবাসী'র উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ মার্চ (১৬ রমজান) বিকেল ৫টায় ধানমন্ডির ‘ভেলিজ মাল্টিকুইজিন রেস্টুরেন্টে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র রমজান মাস সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও রহমতের মাস। মুসলিম উম্মাহর জন্য অনন্য এই মাস বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসে। মাসব্যাপী রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এই মাসে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম সাধনায় মশগুল থাকেন। রমজানের গুরুত্ব তুলে ধরে ‘আমরা ধানমন্ডিবাসী’ এই সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নূর মোহাম্মদ বাপ্পির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। সংগঠনের সভাপতি দিদার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ইফতার মাহফিলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। শিল্প উদ্যোক্তা, দেশি-বিদেশি প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতাদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল এক মতবিনিময় সভায় রূপ নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভান্সড গ্রুপের পরিচালক মাহমুদ হাসান ফয়সাল, ধানমন্ডি সোসাইটির অর্থ সচিব মোহাম্মদ সাদউল্লাহ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস এবং আদি দেশী খাদ্যের মেহেরুন্নেসা শাহেলী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমার বার্তা ও প্রতিদিনের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী আবির, এপেক্স অফ ডাটা প্যাসিফিকের সেক্রেটারি সাইফ সিদ্দিক, মাই ফার্মার স্বত্বাধিকারী রাজিকুল হাসান রোহান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট প্রোডিউসার তাসনীম খেয়া, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান ভূঁইয়া এবং শিশুদন্ত চিকিৎসক ডা. সুমাইয়া।

আরও অংশগ্রহণ করেন ইউসি স্পোর্টস-২ এর সামিউল আজিম, তরুণ কণ্ঠশিল্পী ফারাবি নয়ন, নারী উদ্যোক্তা নিশা রহমান, তানিয়া তালুকদার ও রেহানা। এছাড়া সংগঠনের মহিলা সম্পাদিকা ফাহমিদা ফেরদৌসী, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, ছন্দা ফুডের কর্ণধার শাহিনা সুলতানা ছন্দা, মো. সজিবুল ইসলাম মুন্সী এবং মানবাধিকার কর্মী আনোয়ার হোসেনসহ নতুন-পুরাতন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

বক্তারা 'আমরা ধানমন্ডিবাসী' সংগঠনের মাধ্যমে ধানমন্ডি এলাকায় একটি নিরাপদ পরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিতে এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

আমার বার্তা/এমই

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস পালিত

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। গতকাল

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ জন

রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদার দাবিতে গুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

এস আলমের হাতে ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি

রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী