ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

তালতলীতে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ  

বরগুনা প্রতিনিধিঃ
৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৯
ছবিঃ আমার বার্তা

বরগুনা তালতলীতে বিএনপি'র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাবিনুর খানের বিরুদ্ধে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) যুবদলের ইউনিয়ন নেতা দাবি করে কৃষকের ধান কেটে নিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী নিজাম সিকদার বলেন, বিগত কয়েক বছর যাবত আমি আব্দুস সাত্তার সিকদারের কাছ থেকে নগদ টাকায় বন্ধোক রেখে জমি চাষাবাদ করে আসছি হঠাৎ করে হাবিনুর খান নামের এক যুবদল নেতা আমার বন্ধোকিও জমির ধান কেটে নেয়। এতে আমি বাধা দিলে তিনি আমাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। পরে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করি।

স্থানীয়রা বলেন, বিগত বছর গুলে নিজাম সিকদার এই জমি চাষাবাদ করে আসছে, তবে ওই যুবদল নেতা কিভাবে জমি থেকে ধান কেটে নিলো এটা জানি না।

অভিযুক্ত যুবদল নেতা হাবিনুর খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ধান কাটার যে বিষয় নিয়ে আমার উপর অভিযোগ আনা হয়েছে উক্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোট।

তালতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদ হাওলাদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

তালতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মো: রিয়াজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত কমিটি গঠন করে অভিযোগটি সত্যতা প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি তবে মৌখিকভাবে আমাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমার জানা সত্ত্বে নিজাম সিকদার উক্ত জমিতে চাষাবাদ করেছে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি

শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে

জলঢাকায় সেচ ক্যানেল সংস্কারে ঠিকাদারের অনিয়ম

নীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় আইডিয়াল কলেজ হতে কালিরডাঙ্গা এস টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন।   মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়