ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নীলফামারীতে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন

মোঃ হাবিবুল হাসান হাবিব(মাল্টিমিডিয়া প্রতিনিধি) ডিমলা :
২২ জানুয়ারি ২০২৫, ২০:৪৮
ছবি:আমার বার্তা

নীলফামারীর ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের এর মাধ্যমে ব্রি-৯২ জাতের ধান রোপনের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

"ডিমলার কৃষি বৈচিত্র্যময় কৃষি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ ডিমলার আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমালয় চাষাবাদ (Synchronized Cultivation) বাস্তবায়নের লক্ষে ব্রি-৯২ জাতের ধানের চারা রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর,নীলফামারী এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) জাকির হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) নিকছন চন্দ্র পাল এবং উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শামিমা ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।

ডিমলা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় ২০২৪- ২৫ অর্থ বছরে ব্লক প্রদর্শনীর মাধ্যমে ট্রেতে বীজতলা বাস্তবায়ন এবং রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গত ২৩ ডিসেম্বর মেশিনের মাধ্যমে ডিমলা উত্তর তিতপাড়া ব্লকে ট্রেতে বীজ বপন করা হয়। ব্রি-৯২ জাতের ৬৩০০ ট্রের মাধ্যমে।

ডিমলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান জানান, বর্তমানে চালা গুলোর বয়স ২৫ দিন। চলতি মৌসুমে রাইচ ট্রান্সফর্মার যন্ত্র দ্বারা ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া ব্লকে ৫০ একর জমিতে ব্রি-৯২ জাতের ধানের চারা রোপন করা হবে এবং যন্ত্র দ্বারা ধান রোপন করলে কৃষকরা উপকৃত হবে।

কৃষক আমির আলী জানান, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সারা দেশের ন্যায় ডিমলা উপজেলার কৃষি অফিসারগন কৃষকদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব, উপজেলার দশটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় কৃষক- কৃষানী সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের