ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ভাঙচুর চালাতে গিয়ে গণপিটুনিতে যুবদল নেতা নিহত

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

ফরিদপুরে বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগে গণপিটুনিতে মো. মিরান খাঁ (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

নিহত মিরান খাঁ উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তিনি গুচ্ছগ্রামে বসবাস করতেন। এছাড়া আলিয়াবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রামটিতে মিরান খাঁ কয়েকজনকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী কার্যকলাপ চালান। তারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।

শুক্রবার সকালে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও রামদা উদ্ধার করা হয়েছে।

নিহতের ভাই ইরান খাঁ অভিযোগ করে বলেন, মিরান মাছ ও বালুর ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে। পরে গুচ্ছগ্রামেরই আরেকটি ঘরে নিয়ে যায়। সেই ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিরান খাঁ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিরান এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গণপিটুনিতে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা