ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫
আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতাল ও গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার প্রায় ১১ হাজার শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের খাবার সরবরাহ করে। সাড়ে ৮টার দিকে খাবার বিতরণ করা হয়। খাওয়ার পর অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা শেষে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আলী বলেন, টিফিন খেয়ে অন্তত ১৬৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

মিলি বেগম নামের একজন শ্রমিক বলেন, ‘রাত ৯টার দিকে আমিসহ আমার সঙ্গে থাকা ১১ জন টিফিন খাচ্ছিলাম। হঠাৎ মাথাব্যথা ও বমি শুরু হয়। কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে গেছি। রাত ২টার পর থেকে অনেকটা সুস্থ।’

বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শ্রমিকরা অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টঙ্গীর সাতাঈশ গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম বলেন, রাত ৩টা পর্যন্ত দেড় শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক থাকায় সব রোগী সেবা পাচ্ছেন।

কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

তিনি আরও বলেন, দেড় শতাধিক রোগীর মধ্যে তিনজন গর্ভবতী শ্রমিক থাকায় তাদের আলাদা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে রবিউল ইসলাম নামে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে