ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

মাহমুদুল হাসান,সিঙ্গাইর:
১৩ মার্চ ২০২৫, ১৭:৫৩
ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্মাণাধীন সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউই প্রতিবাদ করছেন না। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার চান্দহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়নাল সরদারের বাড়ি থেকে পুণ্য মন্ডলের বাড়ি পর্যন্ত সড়কের কাজ পায় মেসার্স নির্মাণ প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় ঠিকাদার হওয়ায় নিম্নমানের কাজ করলেও ভয়ে কেউ টু-শব্দ করতে পারছেন না।

জানা যায়, ৬০০ মিটার এসবিবিপির কাজ ও ব্রিজ ৮১ মিটার দৈর্ঘ্য ও প্রস্ত ৭.৩ মিটার রাস্তাসহ ৫ কোটি ৮৮ লাখ টাকায় কাজ পায় প্রতিষ্ঠানটি। সংশোধিত চুক্তিমূল্য ৬কোটি ১২লাখ ১১হাজার ১৭০টাকা হয়। এ কাজে ০৫ এপ্রিল’২০ ইং থেকে শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার কথা ছিল ১১ সেপ্টেম্বর’২১ পর্যন্ত। এ কাজ দ্বিতীয় বার বর্ধিত সময় নেওয়া হয়েছে ২৯এপ্রিল’২৪ পর্যন্ত এবং সময় নিয়েও এখনো শেষ হয়নি।

তবে এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এলজিইডির ৬ কোটি টাকার অধিক প্রকল্পের ব্রিজ নিচু হয়েছে এতে বর্ষা মৌসুমে নৌকা চলাচলে সমস্যা হবে। তাছাড়া এ সড়কের ইট সোলিং কাজে নিম্নমানের ইট ব্যবহারসহ খারাপ রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা নির্মাণে অনিয়মসহ নানা গরমিল ধরা পড়ে জনসাধারণের নজরে। দেওয়া হয়নি পানি ও রোলার মেশিনের ডলন। তবে প্রশাসন যদি সঠিক তদন্ত করে রাস্তার কাজ করেন, তাহলে জনসাধারণ নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারবে, সেই সাথে সরকারের কোটি টাকা অপচয়ের হাত থেকে রক্ষা পাবে।

সিংগাইর উপজেলা পৌকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন , এভাবে কাজ করার সুযোগ নেই। মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, আপনি যেহেতু বলেছেন আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ঘটনাস্থলে একটা পরিদর্শন টিম পাঠানোর ব্যবস্থা করবো ।

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে রবিউল ইসলাম নামে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে মুহুর্তেই নিভে গেল জীবনের আলো। তুচ্ছ ঘটনায় যুক্তরাষ্ট্রে খুন হলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে