ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

গজারিয়ায় বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিনসহ নৌকা জব্দ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
১৫ মার্চ ২০২৫, ১৬:৪৬
আপডেট  : ১৫ মার্চ ২০২৫, ১৮:৫৮

মুন্সিগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন, একটি দেশীয় অস্ত্র এবং একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কালিরচর গুয়াগাছা সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযানে থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ অন্যান্য অপকর্ম করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড ঢাকা জোন এবং গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে দল নৌকায় থামার সংকেত দেওয়া হয়। পরে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে নৌকাটি দ্রুত নদীর পাড়ে ঠেকিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে নৌকাটি তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়।

তিনি আরও বলেন, বর্তমানে জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন, গোলা এবং কাঠের বোট আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত লাইটার, কোস্টার ও অন্যান্য নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের