ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় লাশ দাফনে বাধা; কবরের সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
১৬ মার্চ ২০২৫, ০১:২০
ছবিঃ প্রতিনিধিপ্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া এক মহিলার লাশ দাফন করতে বাধা ও কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুর করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস পূর্ব পাড়া গ্রামে।

মৃত মহিলার স্বামী আবু তালেব বলেন,গত ২১ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ মিনিটে আমার স্ত্রী জেসমিন আক্তার ধনী (৪৬) হৃদরোগ ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আমার প্রতিবেশী লোকেরা সকাল ১০ টায় আমার স্ত্রীর কবর স্থান খনন করতে আমার নিজস্ব জায়গায় যায়। আমার এলাকার পার্শ্ববর্তী মৃত্যু সামু ব্যাপারীর ছেলে ডাক্তার রওশন আলী, তার ছেলে জীবন মিয়া, খোকন মিয়া ও মো: স্বপন মিয়াসহ অজ্ঞাত ৫/৭ জন মিলে আমার স্ত্রীর কবর খনন করতে বাধা প্রদান পরে। পরে আমি এলাকাবাসীর শরণাপন্ন হলে তাদের সহায়তায় চার ঘণ্টা পর কবর খনন করতে সক্ষম হই। আমার স্ত্রীর জানাজা হওয়ার কথা ছিল বাদ যোহর কিন্তু উক্ত ঝামেলার কারণে লাশ দাফন করতে সক্ষম হইতেছি বাদ আসর। গত ১৩ মার্চ আমি আমার নিজস্ব জায়গায় কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে উপরোক্ত সকল লোকেরা কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং আমার ১ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি করে।

এ ব্যাপারে মৃত জেসমিন আক্তার ধনী বেগমের মেয়ে শিরিন আক্তার, শারমিন আক্তার, লিজা আক্তার ও সোহাগী আক্তার জানান আমরা চার বোন আমাদের কোন ভাই নেই আমার বাবা একজন অসহায় আমার মা মারা যাওয়ায় আমরা আমাদের নিজস্ব জায়গায় কবরস্থান খনন করতে গেলে তারা বাধা প্রদান করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আমাদের জায়গায় কবরস্থান খনন করে জানাজার শেষে লাশ দাফন করি। গত ১৩ মার্চ আমরা আমাদের কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করলে উপরোক্ত সকলে কবরস্থানে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে এবং ক্ষয়ক্ষতি করে।

এ ব্যাপারে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন এখন পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেনি আমি বিষয়টি জেনে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করব।

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি)

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের হালিশহর থানায় আলোচিত সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

লোনা পানি হটাও, কৃষক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে খুলনার কয়রা

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ১১ দিন পর খাল থেকে অটোরিকশা চালক আলাউদ্দিনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প