ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৫, ১৯:৪৮

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে জাতির কাছে ক্ষমা চেয়ে গণহারে বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।

গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের শতাধিক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডিএম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে নিজেদের অপরাধী মনে করছি। এ জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। যদি নতুন দলে যোগদান করি তাহলে সবাই একসাথে দেশের স্বার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবো।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সঙ্গে জড়িত নয়, তারপরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোনো কর্মকাণ্ডে ভুল থাকলে জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো।

এ সময় আরও বক্তব্য দেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু