ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে স্ট্যান্ড থেকে বাস উধাও

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৫, ১৩:২৬

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে রাজমহল পরিবহনের একটি বাস উধাও হয়ে গেছে। বাসে ছিলেন চালকের সহকারী। তিনিও নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বাসটি পাওয়া যাচ্ছে না। আগের দিন রোববার রাতে বাসটি স্ট্যান্ডে পার্ক করে রেখেছিলেন চালক।

জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, রোববার রাতে রাজমহলের বাসটি যাত্রীপরিবহন শেষে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা হয়। চালকের সহকারী রাজু বাসের ভেতরেই ছিলেন।

তিনি আরও বলেন, বাসটি স্ট্যান্ডে পার্ক করে রেখে বাড়ি চলে যান চালক। সোমবার সকালে চালক বাসস্ট্যান্ড থেকে বাসটি নিতে গিয়ে বাস ও সহকারী রাজুকে খুঁজে পাননি। পরে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বাসস্ট্যান্ড থেকে বাস ও হেলপার নিখোঁজের ঘটনার তথ্য পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

কক্সবাজারের বাইশফাঁড়ি বিওপি’র সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, সেলাই

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

কুষ্টিয়া সদরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায়

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তদের

হামের চিকিৎসায় রাজশাহীতে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তাই এই সংক্রামক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার