ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কালুখালীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান, মারধরের অভিযোগ

মাল্টিমিডিয়া প্রতিনিধি,কালুখালীঃ
২১ জুন ২০২৫, ০০:৩৮

রাজবাড়ীর কালুখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ জুন) উপজেলার মদাপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তরুণীর চিৎকার শুনে তার বাবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চাইলে, পুলিশ ঘটনাস্থলে না গিয়ে স্থানীয় নেতাকর্মীদের পাঠান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

অভিযুক্ত প্রেমিক জুয়েল মোল্লা মদাপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে। তিনি মদাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছেন।

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় তিন বছর ধরে জুয়েলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সময় জুয়েল তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন। বুধবার বিকেলে পাওনা টাকা চাইতে গেলে জুয়েল তাকে গালিগালাজ ও মারধর করেন। এরপর তিনি জুয়েলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।

তরুণীর বাবা জানান, খবর পেয়ে তিনি ৯৯৯-এ ফোন করলে থানা থেকে তাকে জানানো হয়, তিনি যেন নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেন এবং প্রয়োজন হলে আবার ফোন করেন। তিনি আরও অভিযোগ করেন, মেয়ের ফোনে কল করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

জুয়েলের বাবা জাহাঙ্গীর মোল্লা জানান, তার ছেলে বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। ওই তরুণী তার ছেলের সঙ্গে বিয়ের দাবিতে তাদের বাড়িতে এসেছিলেন।

মারধরের অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর মোল্লা বলেন, "তাকে মারধর করা হয়নি। আমার ভাতিজা তাকে ঘর থেকে বের করার জন্য ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। শুধু তার ফোনটা রেখে দেওয়া হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয়।" জুয়েল ভয়ে পালিয়ে গেছে বলেও তিনি জানান।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ৯৯৯-এ ফোন আসার পর ঘটনাস্থলে স্থানীয় বিএনপি নেতা সোহানকে পাঠানো হয়েছিল। তারাই বিষয়টি মীমাংসা করে মেয়েকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছেন। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তিনি আরও বলেন, থানায় একটি মাত্র গাড়ি রয়েছে এবং সেটি অন্য কাজে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে পাঠানো সম্ভব হয়নি।

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আসন্ন ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এ

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ