ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি: নাহিদ ইসলাম

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৫, ১৬:২৬

জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ বিরচিত হবে। আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি।

শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন দুপর পৌনে ১২টার দিকে শহরের কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পুণ্ড্রনগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলতে চাই, নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।

২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদের মতো।

নাহিদ ইসলাম বলেন, যারা ১৮ সালের ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, ১৮ সালের ভোটে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল। এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান, ছাত্র-জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা ভুল করছেন।

কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইনকানুন লাগবে। আপনাদের পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসীর রাজনীতিতে, আমরা অংশগ্রহণ করবো না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এই বগুড়ায় এসে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। জুলাই-আগস্ট আর আহতদের যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী