ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

শেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন বিএসএফের

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৭:১৪

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে ভারতের ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পে তাদের পুশ-ইন করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন পানিহাতা এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এসের কাছ দিয়ে ওই ১০ জনকে পুশ ইন করে ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে সীমান্ত এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে নিয়ে আসা হয় তাদের।

তারা সবাই একই পরিবারভুক্ত এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। পরে আটকদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রায় দুই বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করেছিল। সেখানে তারা শ্রমিকের কাজ করছিলো।

বিজিবি আরও জানায়, আটককৃতরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিলো। পরে ভারতীয় পুলিশ বিশেষ অভিযানে কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদের আটক করে। দুই তিন দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লি থেকে গোয়াহাটিতে নিয়ে আসা হয়। পরে গোয়াহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা গতকাল রাতে ওই নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করেন। তাদের সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এবং নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা পুশ-ইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, পরবর্তী কার্যক্রমের জন্য তাদের নালিতাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. সোহেল রানা বলেন, ভারত থেকে আসা ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বার্তা/জেএইচ

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে ট্রেনটি

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান