ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

১১ জুলাই শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় প্রতিরোধে : আসিফ মাহমুদ

হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
১১ জুলাই ২০২৫, ২০:০৯
ছবি : প্রতিনিধি

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “১১ জুলাই সেই দিন, যেদিন শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল স্বৈরাচারী সরকার। সহিংসতার সূচনা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। এ কারণেই আমি ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করছি।”

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ ১১ জুলাই” শীর্ষক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “গত বছরের এই দিনে ঢাকায় আন্দোলন চলাকালে হঠাৎ খবর আসে—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের সেই সাহসিকতা সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। আবু সাঈদের মতো সাহসীরা রক্ত দিয়ে সেই আন্দোলনকে স্বৈরাচারবিরোধী লড়াইয়ে রূপ দেন।”

তিনি আরও বলেন, “এই সাহসিকতা স্মরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেখানে কর্মসূচি হয়েছিল, সেখানে ‘প্রতিরোধ মিনার’ নির্মাণ করা হবে। যেন মানুষ এই দিনটিকে স্মরণ রাখে। পাশাপাশি, শিক্ষার্থীদের যাতায়াত সংকট দূর করতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিনটি বাস উপহার দেওয়া হবে।”

স্মরণসভায় উপদেষ্টা আসিফ মাহমুদ 'জুলাই মিনার' নামে একটি স্মারক ফলক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বক্তব্য রাখেন। তারা ‘১১ জুলাই’ দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

স্মরণসভায় আন্দোলনে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। শিক্ষার্থীরা '১১ জুলাই' কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারি

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা