ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ডুবেছে সড়ক, সাজেকে আটকা ৩০০ পর্যটক

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৫:৪৪
আপডেট  : ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫১

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন অন্তত ৩০০ পর্যটক। মূলত গত কয়েকদিনের বৃষ্টিতে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কেউ কেউ বাঁশের ভেলায় চড়ে খাগড়াছড়িতে ফিরেছেন।

সবশেষ বুধববার (৬ আগস্ট) দুপুরের দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত খাগড়াছড়ির বাঘাইহাট বাজার এলাকায় রাস্তা প্রায় ৪ থেকে ৫ ফুট পানির নীচে তলিয়ে গেছে। পানি আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মাচালং বাজার এলাকায় রাস্তা, মাচালং ছড়ার উপর নির্মিত কালভার্ট পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও কালভার্টের প্রায় পাঁচ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সব গাড়ি যাওয়া-আসা বন্ধ হয়ে পড়ে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বুধবার নতুন করে পানি বাড়ছে। মূলত সড়কটি মঙ্গলবার থেকেই ডুবতে শুরু করে। এতে সাজেকে আটকা পড়েছেন অন্তত ৩০০ পর্যটক।

অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাজেকগামী প্রায় ২৫০ জন পর্যটক খাগড়াছড়িতে ফিরে এসেছেন।

সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার কিছু পর্যটক বাঁশের ভেলা ও নৌকায় করে খাগড়াছড়ি ফিরে এসেছে। তবে বুধবার পানি বেড়ে নতুন নতুন রাস্তা ডুবে যাওয়ায় এ পারাপারও বন্ধ হয়ে গেছে। সাজেক পর্যটনকেন্দ্রে নারী, পুরুষ ও শিশুসহ সাজেকে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছেন।

রিসোর্ট মালিক সমিতি জানায়, আটকা পড়া পর্যটকদের কাছ থেকে শুধুমাত্র সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে। তাছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশে বিভিন্ন স্থান থেকে আসা সাজেকগামী প্রায় ২৫০ জন পর্যটক খাগড়াছড়িতে অবস্থান করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে আবহাওয়া সম্পর্কে খোঁজ খবর নিয়ে সাজেক ভ্রমণের পরিকল্পনা নিতে পর্যটকদের পরামর্শ দিয়েছে প্রশাসন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় মঙ্গলবার সকালে সড়ক ডুবে যাওয়ার পর মূলত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবারও পানি বাড়ছে বলে জানতে পেরেছি। এই পরিস্থিতিতে আবহাওয়া সম্পর্কে খোঁজ খবর নিয়ে সাজেক ভ্রমণের পরামর্শ দেওয়া হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেছেন,

যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক

সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫০০ রোহিঙ্গাকে

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অন্তর্বর্তী সরকারের ‘আমলনামা’ প্রকাশ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

মানিকগঞ্জের তিন আসনেই জমে উঠেছে নির্বাচনী মাঠ— সরগরম গ্রামগঞ্জ

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ফুলকোর্ট সভা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন এরফানুল হক

পাহাড়ের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পৌঁছাল ব্যালট বাক্স

আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা আইনের পক্ষে: চট্টগ্রাম এসপি

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিতে: টিআইবি

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের