ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধার অর্ঘ্য

হুমায়ন কবির মিরাজ, শার্শা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১
ছবি : প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ। এ উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ শুধু শার্শার নয়, সমগ্র জাতির গর্ব। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে। তাঁর সমাধি আমাদের কাছে এক অমূল্য সম্পদ, যা মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের চৌগাছার ছুটিপুর যুদ্ধে পাকিস্তানি সেনাদের সাথে সম্মুখসমরে অকুতোভয় সাহসিকতা প্রদর্শন করে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। গুরুতর আহত হওয়ার পরও নিজের জীবন উৎসর্গ করে তিনি হয়ে ওঠেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহেশখালী গ্রামে জন্ম নেওয়া নূর মোহাম্মদ ১৯৫৯ সালে ইপিআরে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালে ৪নং ইপিআর উইংয়ের অধীনে তিনি যশোর অঞ্চলে যুদ্ধে নেতৃত্ব দেন। তাঁর ক্ষতবিক্ষত দেহ সহযোদ্ধারা উদ্ধার করে শার্শার কাশিপুর গ্রামের ডিহি এলাকায় সমাহিত করেন।

আজও শার্শার বুকে তাঁর সমাধি বাঙালি জাতির শ্রদ্ধা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিবছর হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানায় মহান এই মুক্তিকামী যোদ্ধাকে। সমাধিস্থলটি শুধু শার্শাবাসীর নয়, গোটা জাতির কাছে বীরত্ব ও আত্মত্যাগের এক চিরন্তন স্মারক।

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

তীব্র যানজট এবং বৃষ্টিতে নাকাল হয়ে গন্তব্যে যাচ্ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। বুধবার (১৮ মার্চ) বিকেল

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে ট্রেনটি

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু