ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পদ্মার এক মাছ ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি

আমার বার্তা/এল/এমই
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩
আপডেট  : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া মাছবাজারের আনু খাঁর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে জীবন হালদার। সেখানে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে মাছটি কিনে নিয়ে অন্য জায়গায় বিক্রি করেন।

জানা গেছে, জেলে জীবন হালদার সঙ্গীদের নিয়ে ভোরে পদ্মায় মাছ ধরতে যান। তিনি নদীর চরকর্নেশনা কলাবাগান এলাকার দিকে জাল ফেলে অপেক্ষায় থাকেন। পরে ফজরের আজানের আগে জাল তুলতেই বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ তাদের জালে আটকা পড়ে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছবাজারে আনু খাঁর আড়তে নিয়ে আসেন জীবন হালদার। উন্মুক্ত নিলামে মাছটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখ জানান, ‘ঢাই মাছটি প্রায় ১ লাখ ৪ হাজার টাকা দিয়ে কিনেছি। পরে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নারায়ণগঞ্জের এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে মাছটি ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠানোর প্রক্রিয়া চলছে। মাছটি খেতে খুবই সুস্বাদু হবে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মায় এ ধরনের বড় আকারের ঢাই মাছ খুবই বিরল। সাধারণত এত বড় ঢাই মাছ খুবই কম দেখা যায়। এই মাছের দামও তুলনামূলক বেশি। এ ধরনের মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা থাকে।’

আমার বার্তা অনলাইন:

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার)

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেছেন। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু