ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এবার খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৯ দিনে ৪ হত্যাকাণ্ড

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৪:২৪

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে অক্টোবর মাসের এই ৯ দিনে খুলনায় ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

নিহত সবুজ খান নগরীর খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা।‌

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, সকালে তিনি বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে তার কয়েকজন প্রতিবেশী তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ওসি জানান, সবুজ খানের ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

খুলনায় সর্বশেষ গত ৬ অক্টোবর ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।

গত ২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায়নেশার জন্য টাকা না পে‌য়ে লিটন খান নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে তার ছেলে।

অন্যদিকে গত ১ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আমার বার্তা/এমই

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র‍্যালী ও আলোচনা সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু