ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নির্মাণত্রুটির কারণে নির্মাণাধীন অর্ধসমাপ্ত সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৬:২০

কুমিল্লার তিতাসের বাতাকান্দি-রায়পুর সড়কের দক্ষিণ আকালিয়া খালের উপর নির্মাণাধীন সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে। নকশায় ত্রুটি এবং বিম ঢালাইয়ে ভুল ধরা পড়ায় সেতুটি সেতুটি ভাঙা হচ্ছে। এতে সরকারি টাকা অপচয়সহ জনগণের ভোগান্তি দীর্ঘ হচ্ছে।

বুধবার সকালে নির্মাণাধীন সেতুর এলাকায় গিয়ে দেখা যায়, ৭জন শ্রমিক নির্মাণাধীন সেতুটি যন্ত্রের সাহায্যে ভাঙ্গছেন। পাশেই বাতাকান্দি বাজারের সাপ্তাহিক হাটে নৌকা বিক্রির অংশ। ক্রেতা হিসেবে আসা রফিকুল ইসলাম বলেন, এত ছোট খালে এত বড় সেতুর দরকার ছিল না। এটা ভালো কয়েকদিন পরপর সেতুটি ফেইসবুকে ভাইরাল হয়।

বলরামপুর ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, ছোট্ট একটি কালর্ভাট হলেই হতো। এত বছর সেতু দরকার ছিল না। এখন শুনতেছি সেতু নির্মাণে নাকি ভুল হয়েছে, তাই ভেঙ্গে ফেলছে।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের বাতাকান্দি-রায়পুর সড়কের দক্ষিণ আকালিয়া খালের উপর ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দে ২৮ মিটার দৈর্ঘ্য ও ৯.১০ মিটার প্রস্থ একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। খালের উপর অধর্শত বছরের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতুর নির্মাণকাজ ২০২৩ সালের ২৩ মার্চ শুরু হয়। ২০২৪ সালের ২২ মার্চ নতুন সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স আর আর কনষ্ট্রাকশন। উক্ত সময়ের মধ্যে নির্মাণাধীন সেতুটির ৬০ ভাগ শেষ হয়েছিল। তবে এর মধ্যে ঠিকাদার ১ কোটি ৮০ লাখ টাকার বিল তুলে কাজ ফেলে চলে যান। এরপর থেকে সেতুর কাজ বন্ধ রয়েছে।

এলজিইডির তিতাস উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. শাহনেওয়াজ বলেন, এক বছরের বেশি সময় নির্মাণকাজ বন্ধ থাকায় কাজের চুক্তি বাতিলের জন্য গত জুলাই মাসে ঢাকার প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর নির্মাণকাজের সময় নির্দেশনা অমান্য করে শুধু সেতুর বিম ঢালাই দেয়। নিয়ম হচ্ছে বিম ও ছাদ একসঙ্গে ঢালাই দেওয়া। কিন্তু শুধু বিম ঢালাই দেওয়ায় সেতুর নকশার ত্রুটি ধরা পড়ে এবং ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত ভাঙ্গা হচ্ছে।

উপজেলার দক্ষিণ আকালিয়ার নুরুল হক এবং উলুকান্দির জহিরুল ইসলাম বলেন, সেতু নির্মাণের সময় খাল ভরাট করে রাস্তা বানানোয় খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। গত তিন বছর যাবৎ বাতাকান্দি, উলুকান্দি, দক্ষিণ আকালিয়া ও কালাইগোবিন্দপুর এলাকায় পানির অভাবে ফসল উৎপাদন কমে গেছে।

মেসার্স আর আর কনষ্ট্রাকশন স্বত্বাধিকারী মুকুল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সহকারী ঠিকাদার জিএম আনিছুর রহমান জুয়েল জানান, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হবে। বর্তমানে ৯জন সাইডে কাজ করছে। আগামী শুক্রবার থেকে তাদের সাথে আরো ১০জন শ্রমিক যোগ দিবেন। ত্রুটিপূর্ণ অংশ ভাঙ্গা হলে, একসাথে আমরা বিম ও ছাদ ঢালাই দেব।

এলজিইডির তিতাস উপজেলার প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, বেইচ ঢালাইয়ের পর থেকে উপরের অংশ ভেঙ্গে ফেলা হবে এবং আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। প্রধান ঠিকাদারের সাথে যোগাযোগ না হলেও তাহার প্রতিনিধি সহকারী ঠিকাদার জুয়েল সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু