ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

আমার বার্তা অনলাইন:
২৯ অক্টোবর ২০২৫, ১১:৫৮

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগপত্রে যাদবপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল, মন্টু মিয়ার ছেলর ছফর আলী, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, রেজাউলের ছেলে হাসান আলী, মোজাম্মেলের ছেলে সাইদ ও ইরশাদ মেম্বারের ছেলে হবিবার রহমানকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, যাদবপুর বাজারে গণসংযোগ শেষ করে মাগরিবের নামাজে যাচ্ছিলেন আমাদের নেতাকর্মীরা। এসময় বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছি।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমি ঢাকায় আছি। যাদবপুর বাজারে আমাদের কয়েকজন কর্মীকে মারধর করেছে জামায়াতের কর্মীরা। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে একাধিক বাড়িঘর-দোকানে অগ্নিসংযোগ ও

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রতি চার বছর অন্তর হাম–রুবেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা