ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

ইয়ুথ টিম থেকে বিশ্বকে বার্তা ‘এখনই ন্যায়সঙ্গত রূপান্তর চাই’

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৫২

সাতক্ষীরা শ্যামনগর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে ও এখনই ন্যায়সঙ্গত রূপান্তর এবং নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর জন্য বিশ্ব মোড়লদের আহ্বান জানিয়েছে উপকূলের শরুব ইয়ুথ টিম।

অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগর উপজেলায় উপকূলীয় কাশিমাড়ি ইউনিয়নের পাদদেশে অবস্থিত গুচ্ছ গ্রামে শতাধিক তরুণের উপস্থিতিতে প্রতীকী ‘জলবায়ু ধর্মঘট’র আয়োজন করা হয়। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সঙ্গে একাত্মতা জানিয়ে সংগঠনটি এ আয়োজন করে। এ প্রতীকী ধর্মঘটে শত শত যুব একাত্মতা জানিয়ে অংশ নেন।

জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক ঊষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ এবং দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য একটি প্রভাবক হিসেবে কাজ করে। কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবাহন খাতে প্রতিনিয়ত যে হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, তার ফলে বৈশ্বিক ঊষ্ণতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও গ্লোবাল নর্থের সম্পদশালী উন্নত দেশ গুলো জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে মূলতঃ যুদ্ধ সংগঠিত করা এবং যুদ্ধের জন্য মদদ দেওয়া, নব্য-ঔপনিবেশিক শোষণ ও মানাবাধিকার লঙ্ঘনের মাধ্যমে। তারা এই পৃথিবীর সবচেয়ে বড় নির্গমনকারী। তাদের পূঁজিবাদী মনোভাবের জন্য তারা পৃথিবীকে ধ্বংস করছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার জন্য কোনো কারিগরি জ্ঞানের দরকার নাই। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক সদিচ্ছা ও সেটা বাস্তবায়নই যথেষ্ট।

এ শান্তিপূর্ণ ধর্মঘটে যুবরা কপ ৩০ কে ঘিরে ‘আমাদের ভবিষ্যৎ বিক্রয় করো না’ ‘জলবায়ু সুবিচার চাই’, ‘জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ কর’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি কর’সহ শত শত স্লোগান নিয়ে যুবরা জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের কাছে তাদের দাবি জানায়।

জলবায়ু ধর্মঘটের আয়োজক শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নতুল নাঈম বলেন, ‘পশ্চিমা বিশ্ব তাদের দৈনন্দিন আচরণের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তনে নেতিবাচক ভূমিকা পালন করছে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রাখার জন্য তাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমরা চাই, পশ্চিমা বিশ্ব আমাদের ক্ষতিপূরণ দেবে এবং তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করবে।

শরুবের ভলেনটিয়ার আবিদ হোসেন আপন বলেন, ‘একমাত্র নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, কার্বন ও গ্রীন হাউস গ্যাসের নির্গমন কমিয়ে এই ধরাকে জলবায়ু পরিবর্তনের মতো বিপর্যয়কে রুখে দিতে পারে।’

জলবায়ু যোদ্ধা রাশিদুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র পশ্চিমা বিশ্বই না আমাদের দেশের সরকারকেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

প্রতীকী জলবায়ু ধর্মঘটে উপস্থিত ছিলেন উপকূলকন্যা জেবা তাসনিয়া, অর্পিতা মন্ডল, হালিমা খাতুন, উম্মে সালমা, রাজীব বৈদ্য, আব্দুস সালাম ও শামীম হোসেন প্রমুখ।

আমার বার্তা/এল/এমই

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মহানগরীর বড়বাড়ী এলাকায় তিতাস গ্যাসের  ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে

স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যায় একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের প্রস্তুতি

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুর্বণা রায়কে নিজ বাড়িতে হত্যার ঘটনায়

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মর্মান্তিকভাবে নিহত দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পর বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত