ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রেমের ফাঁদ থেকে নির্মম হত্যা: ড্রামে মিলল ব্যবসায়ীর ২৬ খণ্ড দেহ

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ ২৬ খণ্ডে বিভক্ত করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ফেলে রাখার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে (৩৩) আলামতসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

র‌্যাব জানায়, ১৪ নভেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো সহযোগিতায় জড়িত ছিলেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

ঘটনার সূত্রপাত

তিনি বলেন, গত ১১ নভেম্বর রাতে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন ব্যবসায়ী আশরাফুল হক। তিনি একই এলাকার বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক পাওনা আদায়ের জন্য ঢাকায় আসেন। ১২ নভেম্বর সকাল থেকে তার পরিবার তার মোবাইল বন্ধ পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে।

১৩ নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রাম থেকে ২৬ টুকরো করা এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে আঙুলের ছাপ বিশ্লেষণে মরদেহটির পরিচয় নিশ্চিত হয়, তা ছিল নিখোঁজ আশরাফুল হকের।

গ্রেপ্তার শামীমা আক্তারের মোবাইল বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ও জরেজুল এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। জরেজুল তাকে জানান, তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায় করা সম্ভব। এর মধ্যে ৭ লাখ নেবে জরেজুল আর ৩ লাখ পাবে শামীমা।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার একমাস আগে থেকেই শামীমা নিহত আশরাফুলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে তাকে আকৃষ্ট করেন। নিয়মিত অডিও-ভিডিও কলে ঘনিষ্ঠতা বাড়ে।

ফায়েজুল আরেফীন আরও বলেন, ১১ নভেম্বর রাতে ঢাকায় আসার পর জরেজ ও আশরাফুলের সঙ্গে ঢাকার শনিরআখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন শামীমা। সেখানে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে আশরাফুলকে মালটার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। তিনি অচেতন হওয়ার পর জরেজ বাইরে থেকে শামীমা ও আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন।

নির্মমভাবে হত্যা

শামীমার স্বীকারোক্তি অনুযায়ী, ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কসটেপ লাগায়। এরপর ইয়াবা সেবনের উত্তেজনায় জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরেই রেখে দু’জন রাত কাটায়।

লাশ খণ্ড-বিখণ্ড ও গুমের চেষ্টা

র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, পরদিন সকালে জরেজ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম এনে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে। দুপুরে একটি সিএনজি ভাড়া করে ড্রামগুলো বাসা থেকে বের করে, পরে মাঝপথে সিএনজি পরিবর্তন করে হাইকোর্টের মাজার গেটের কাছে পৌঁছায়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে তারা ড্রাম দুটি সড়কের পাশের গাছতলায় ফেলে দ্রুত অটোযোগে সায়েদাবাদে পালিয়ে যায়। সেখান থেকে জরেজ শামীমাকে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যেতে বলে। এরপর থেকে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আলামত উদ্ধার

শামীমার তথ্য অনুযায়ী, শনিরআখড়ার নূরপুর এলাকা থেকে আশরাফুলের রক্তমাখা পাঞ্জাবি-পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, কসটেপ, একটি গেঞ্জি ও হাফপ্যান্ট উদ্ধার করেছে র‌্যাব-৩।

র‌্যাব জানিয়েছে, তাদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। তবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কি না, তা প্রধান আসামি জরেজকে জিজ্ঞাসাবাদ করলে পরিষ্কার হবে।

গ্রেপ্তার শামীমা আক্তারকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

আমার বার্তা/জেএইচ

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর সব ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্লাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী

চুয়াডাঙ্গা জেলাজুড়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ১০ দিনে

টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের

চাঁদপুরে তিন দোকান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন দোকান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় মামলা ডিবিতে হস্তান্তর

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

ছাত্রশক্তির কর্মসূচি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী

বাড়ছে পেঁয়াজ আমদানি, দৈনিক আইপি মিলবে ৫৭৫টি

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স