ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এ সময় দুটি নৌকাও জব্দ করা হয়। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ-এর এক প্রতিবেদনের বরাতে শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স (এসি এস এফ) নৌকাসহ তাদের আটক করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরাকান আর্মির এসিএসএফ বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ তাদের অবহিত করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিরানুজ্জামান

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে

ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি সভা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভাকে ঘিরে প্রস্তুতি সভা ডেকেছে ভাঙ্গা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন