ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

আমার বার্তা অনলাইন
১৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চুরির একটি কথিত অভিযোগকে কেন্দ্র করে নিরীহ একটি পরিবারের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। কোনো ধরনের প্রমাণ বা যাচাই ছাড়াই পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের ডেকে নিয়ে গিয়ে গোপন স্থানে আটকে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সংঘবদ্ধ একটি চক্র তাদের কৌশলে ডেকে নেয় এবং এরপর দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। মারধরের পাশাপাশি বিদ্যুৎ শক দেওয়া হয় এবং ড্রিল মেশিন ব্যবহার করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পরিবারের নারীদেরও রেহাই দেওয়া হয়নি। তাদের উলঙ্গ করে নির্যাতন চালানো হয় এবং সেই অমানবিক দৃশ্য ভিডিও ধারণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমন ঘটনা মানবাধিকার, সামাজিক শালীনতা ও দেশের বিদ্যমান আইন ব্যবস্থার সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয়রা।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের চারজন ব্যক্তির নাম অভিযোগে উঠে এসেছে। তারা হলেন—হামিদ, রহমত করিম, নুর কবির ও জাভেদ। অভিযোগে দাবি করা হয়েছে, এই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত এবং এর আগেও ইয়াবা কারবার ও মানব পাচারের মতো গুরুতর অপরাধে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবার এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি স্থানীয়দের অনুরোধ—অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নির্যাতিত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

কক্সবাজারের রামুতে একটি বোমা সদৃশ বড় আকৃতির বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে সেই বস্তুটি নিরাপদ

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট ও ফুলবাড়ী) ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ব্রিজের ঢালে (টোল প্লাজার কাছে) পিকআপের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বাসের ধাক্কায়

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নিরাপত্তা জোড়দার

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে মহানগর পুলিশ। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১