ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না: বিজিবি

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কী-না তা এখনো শতভাগ নিশ্চিত না। তবে এক্ষেত্রে স্থানীয় চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালকে আটকের জন্য বিজিবি সর্বাত্মক প্রচেষ্ঠা চালাচ্ছে।

তিনি বলেন, পুলিশ, বিজিবি এবং সোর্সের তালিকায় এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি বার বার আসছে। কারণ পাচারকারীদের সহযোগিতা ছাড়া সীমান্ত পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, গত শুক্রবার রাত ৯টা থেকে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের সব রুট চিহ্নিত করে সীমান্ত পথে টহল এবং চেকপোস্ট বসানো হয় জানিয়ে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এরপর গত শনিবার পুলিশ এবং বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশনের প্ল্যান করা হয়। ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তার সঙ্গে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ এবং অপারেশন-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনার দুটি স্থানে একসঙ্গে অপারেশনের প্ল্যান করা হয়। সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটকের পরিকল্পনা করা হয়। পুলিশের আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অপারেশন প্ল্যান করে। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি কর্তৃক সোর্স এবং অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে।

নালিতাবাড়ীর বারোমারি এলাকায় অপারেশন পরিচালিত হয় বিজিবির নেতৃত্বে এবং ঢাকা থেকে আগত ও হালুয়াঘাট থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে। কিন্তু ফিলিপকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এ সময় তাদের পরিবারের তিনজনসহ এখন পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আজ (সোমবার) সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়। বতর্মানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে

ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনার বামনা উপজেলার সাহেব বাড়ী বাজারে ফুটপাত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতের কলকাতায় থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী