ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

মাল্টিমিডিয়া প্রতিনিধি: মোঃ কামাল উদিন
২২ জানুয়ারি ২০২৬, ১৭:০২
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:০৯

ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলার অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে) আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতেই ডা. কাসফিয়া সালাম নির্ঝর সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং তাদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়।মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।বালিয়াডাঙ্গী উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর।

পাশাপাশি তিনি ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।উপস্থিত সাংবাদিকরাও তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনস্বার্থে কাজ করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। তারা এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই পরিচিতি ও মতবিনিময় সভা সাংবাদিক ও অতিথিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের