ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

মুকবুল হোসেন
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী কামরুজ্জামান রতন ও বিএনপি থেকে বহিষ্কৃত মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব , ফুটবল প্রতীক স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সমর্থকদের মধ্যে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচনী প্রচার-প্রচারণায় ভোট যুদ্ধ মাঠে ধানের শীষ সমর্থক গোষ্ঠী এগিয়ে রয়েছে বলে সাধারণ ভোটারদের ধারণা। সাম্প্রতিক সময়ে মুন্সিগঞ্জ সদর নিম্ন এলাকা এবং গজারিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী মিছিল পর্যালোচনায় দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বী সমর্থকদের নির্বাচনী মিছিলে ভোটারদের উপস্থিতি কোথাও কোথাও সমপরিমাণে আবার কোথাও কম বেশী রয়েছে। ২ ফেব্রুয়ারির থেকে গজারিয়ার একাধিক ইউনিয়নে ধানের শীষ সমর্থকদের গণসংযোগ ও মিছিলে ভোটারদের উপস্থিতি বেড়ে চলছে।

অন্যদিকে দেশব্যাপী জাতীয়তাবাদী দল বিএনপি'র গণজোয়ার ধানের শীষ প্রতীক ভোটারদের মধ্যে সারা দিয়েছে।

ধানের শীষ প্রতীক সমর্থকদের একটি মহল মনে করেন

দলীয় জোয়ার প্রভাব ফেলবে মুন্সিগঞ্জ ৩ আসন, ধানের শীষ প্রতীক প্রার্থীর পক্ষে,নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণ ও মুন্সিগঞ্জ সদর প্রভাব থেকে মুক্তি চায় সর্বাধিক ভোটার ও সাধারণ মানুষ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গ্রহণযোগ্য নতুন মুখ হিসেবে কামরুজ্জামান রতনের মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ায় ব্যাপক একটি গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।

ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনের পর মানুষের মধ্যে প্রতিবাদী শক্তি জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ সদরের প্রভাব মুক্ত রাজনীতির স্বীকৃতি হিসেবে ধানের শীষ মনোনীত প্রার্থীর গ্রহণযোগ্যতা ভোটারদের মধ্যে বেড়েছে ।সচেতন মহল ও ভোটারদের বৃহত্তর একটি অংশের প্রত্যাশা অর্থের প্রভাবে ভোটারদের জনসমর্থন পরিবর্তন ঘটতে পারে। ভোট গ্রহণের দুই এক দিন আগে এই পরিবর্তনের ফলাফলই হবে বিজয়ের চূড়ান্ত লক্ষণ।

নির্বাচনী প্রচার-প্রচারণা মাঠ পর্যালোচনায়

ধানের শীষ সমর্থকদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাসের কারণ স্বাধীনতার ৫৪ বছর পর দেশের বৃহত্তর দল থেকে যোগ্য ও দক্ষ প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্ত, গজারিয়ার বৃহত্তর জনগোষ্ঠী নিজের গৌরব ও সম্মান অর্জনে ধানের শীষ পক্ষ নিবে।

অপরদিকে বিএনপি থেকে বহিষ্কৃত মুন্সিগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা পাঁচ বারের নির্বাচিত সাবেক সংসদ আব্দুল হাইএর সহোদর ছোট ভাই মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বৃহত্তর জনগোষ্ঠী আব্দুল হাই পরিবারের হিতাকাঙ্খী হয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ বেছে নিয়েছেন। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া ভোট ব্যবধানে বৃহত্তর একটি পার্থক্য বিজয়ের ফলাফলে প্রভাব ফেলবে। আঞ্চলিক দেশপ্রেম ও প্রভাব ধরে রাখার ক্ষেত্রে মুন্সীগঞ্জের বৃহত্তর জনগণ ভোট প্রদানের সময় সমর্থন পরিবর্তন করে ফুটবল প্রার্থীকে বিজয় করার সম্ভাবনা রয়েছে। ভোট গ্রহণের ২ থেকে ১ দিন আগে অর্থের প্রভাবেও ফলাফল ভিন্ন মুখী হতে পারে। ফুটবল সমর্থকদের মধ্য থেকে আলহাজ্ব মজিবুর রহমান জানান বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পদত্যাগ করা বৃহত্তর নেতাকর্মীর একটি অংশ ন্যায়ের পক্ষে থেকে ফুটবলের বিজয়ে কাজ করছে । মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ায় উন্নয়নের একচ্ছত্র দাবিদার আব্দুল হাই পরিবার ও বিএনপির স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীদের অবদান। ভোটের রায়ে বিজয়ের বিপ্লব ঘটবে ফুটবল প্রতীকে । অপরদিকে ধানের শীষ প্রতীক সমর্থকদের মধ্য থেকে উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক জানান বর্তমানে মানুষ সচেতন হয়েছে। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ায় ধানের শীষ প্রতীক সমর্থকদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে এবং তা অব্যাহত থাকবে। কালো টাকার ছড়াছড়িতে ভোটারদের সমর্থন পরিবর্তন করার অপচেষ্টা প্রতিপক্ষ চালাচ্ছে।

আমার বার্তা/জেএইচ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমনা সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করার

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন