ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১৮:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমনা সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করার অভিযোগে প্রশাসন শনিবার (১০ মার্চ) বিশেষ অভিযান চালিয়ে দুটি স্থানে রাখা বালু জব্দ করেছে। পরে ওই বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আয় করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমনা সড়কের পাশে অবৈধভাবে বালু ফেলে পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিতাস নদীর জন্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুইটি স্থানে থাকা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয় এবং তা প্রকাশ্য নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাদের কাছে বিক্রি করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “এ ধরনের অভিযান ও প্রকাশ্য নিলাম অবৈধভাবে বালু ভরাটের প্রবণতা কমাতে সাহায্য করবে। আশা করি ভবিষ্যতেও প্রশাসন নদী ও প্রকৃতি রক্ষায় এই ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।”

সহকারী কমিশনার নাসরিন জানান, “অবৈধভাবে বালু ফেলে ফসলি জমি ও নদী ভরাট করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে এবং নিলামকৃত বালু নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি।

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান