ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

আমার বার্তা অনলাইন
১২ মার্চ ২০২৬, ২২:২৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা ওই কারখানাকে সতর্ক করা হয়েছে এবং দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের তিতাস নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত ‘নূর ট্রেডার্স’ নামে একটি গুড় প্রস্তুতকারী কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, চিনি, রাব এবং রং মিশিয়ে ব্যাপক পরিমাণ ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এসব গুড় পরে আখ ও খেজুরের গুড় হিসেবে মাটির মচকা ও টিনের প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা হচ্ছিল বলে জানা যায়।

এ সময় কারখানার দায়িত্বে থাকা আনোয়ার হোসেন ও জাকির হোসেন ভেজাল গুড় উৎপাদনের বিষয়টি স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন করা গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি নদীর জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তোলায় দ্রুত স্থানটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ঈদের পর পুনরায় অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারীকরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশ থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিশ্বজুড়েই জ্বালানি তেলের মূল্য বেড়েছে উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী