ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, ৯ কারবারি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১৪:২২

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) এবং ছানাউল্লাহ (৫৭)।

র‌্যাব জানিয়েছে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং ট্রলারের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরে আনা হচ্ছে- এমন তথ্য পেয়ে শুক্রবার (১০ এপ্রিল) অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে।

পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক মিডিয়া এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

আজ চৈত্রসংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সর্বত্র চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই উৎসবকে

চট্টগ্রাম-ফেনীতে যৌথ অভিযান: সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাথ

দর্শনা থেকে আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গার দর্শনা থেকে প্রায় আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ২৬

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়; পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে সড়কের পাশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯টি খাতে ব্যয় কমাল সরকার

তরুণদের জীবনের বড় একটা সময় খেয়ে ফেলছে বিসিএস: ডা. জাহেদ

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

চট্টগ্রাম-ফেনীতে যৌথ অভিযান: সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ

১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কর: টেলিকম খাতে বড় সংস্কারের ইঙ্গিত উপদেষ্টার

ইসরায়েলি কর্মকাণ্ড অত্যাচার, সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন এরদোয়ান

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন, এক নারী খালাস

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: বিটিআরসি চেয়ারম্যান