ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
২১ এপ্রিল ২০২৬, ১৮:১১
আপডেট  : ২১ এপ্রিল ২০২৬, ১৮:১৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। এ সময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি নোহাগাড়ি যার রেজিষ্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-চ ১২-৯৩৫৫) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের উপর সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।

আটককৃরা হলেন দিনাজপুর জেলার কোতায়ালী উপজেলার বিভীষণ গ্রামের মৃত রজব আলী ছেলে মো: নূরে আলম (৪৬) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহ ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তি এলাকা থেকে একটি কালো রংয়ের নোহাগাড়ি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা আশুগঞ্জে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে গাড়ীটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করেন। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন)

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস