ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আমার বার্তা অনলাইন:
০৯ মে ২০২৬, ১৮:৩২

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)।

​বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরবর্তীতে দেশটির অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল তাদের। আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ সমন্বয় ও আলোচনার পর আজ তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

​টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। মানবিক সংকট নিরসনে বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে। ফেরত আসা জেলেদের বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​তিনি আরও বলেন, এখনো যারা আটক রয়েছে, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এমই

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও গুলির

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের কেরুনতলীতে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। বৃহস্পতিবার

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও বোনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি

জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্টও

তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকায় সতর্ক সোয়াত-র‍্যাব-পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

ড্র করে ডাচদের সঙ্গে নকআউটে জাপান-সুইডেন, ‍চূড়ান্ত ব্রাজিলের প্রতিপক্ষ

চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

হুট করে ডেকে নিয়ে চিঠি ধরিয়ে বললো, আপনার চাকরি নেই

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে হামলা গুলি, স্কুলছাত্রসহ আহত ৭

এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন, ১১ মাসে খরচ মাত্র ৪৮ শতাংশ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কার্যালয় সংকটে ইসি, ব্যবস্থা নিতে গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগে চিঠি