ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৪

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা প্রায় ১৭ দশমিক ৫১ টন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর মধ্যে ৮ দশমিক ২৫ টন তামাক ও তামাকসদৃশ সামগ্রী এবং ৯ দশমিক ২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার রয়েছে। তামাকের চালানে বিভিন্ন রঙের পাউডারজাত পদার্থও পাওয়া গেছে, যা বাহ্যিকভাবে মাদকদ্রব্যের মতো বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।

রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে কায়িক পরীক্ষার সময় এসব পণ্য শনাক্ত করা হয়। একটি কনটেইনারে থাকা দুটি বিল অব লেডিংয়ের বিপরীতে চালান দুটি আনা হয়েছিল।

কাস্টমস নথি অনুযায়ী, কলকাতা থেকে এমভি উদ্দীপন এক্সপ্রেস জাহাজে করে চালান দুটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি ২০ সেপ্টেম্বর কলকাতা থেকে যাত্রা করে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। একই মাস্টার বিল অব লেডিংয়ের অধীনে দুটি হাউস বিল অব লেডিংয়ের মাধ্যমে পণ্যগুলো আমদানি দেখানো হয়।

প্রথম চালানটির হাউস বিল অব লেডিংয়ে পণ্যের ঘোষণা দেওয়া হয় ‘পান মসলা অ্যান্ড জর্দা (চুইং টোব্যাকো প্রোডাক্ট)’। নথিতে ৪৭৩ প্যাকেজে পণ্যের ওজন ৮ হাজার ৯৭৪ কেজি উল্লেখ করা হয়। কায়িক পরীক্ষায় ৪৭০ প্যাকেজে ৮ হাজার ২৫০ দশমিক ৪ কেজি তামাক ও তামাকসদৃশ সামগ্রী পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানায়, এসব সামগ্রীর মধ্যে ৪২১ প্যাকেজে ৭ হাজার ৩২৫ দশমিক ৪ কেজি গাঢ় বাদামি, ৩১ প্যাকেজে ৫২৭ কেজি বাদামি, ১৩ প্যাকেজে ২৭৩ কেজি ধূসর এবং পাঁচ প্যাকেজে ১২৫ কেজি সাদা রঙের পাউডারজাত পদার্থ রয়েছে।

উদ্ধার করা পাউডারজাত পদার্থগুলো দেখতে মাদকদ্রব্যের মতো হলেও এগুলোতে মাদক বা অন্য কোনো নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রিত উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য নমুনা রাসায়নিক ও ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দ্বিতীয় চালানটির হাউস বিল অব লেডিংয়ে পণ্যের ঘোষণা দেওয়া হয় ‘প্রিন্টেড পেপার ক্যাটালগ’। নথিতে ১ হাজার ৫৭০ প্যাকেজের ওজন ৯ হাজার ৮৫৯ দশমিক ৬০ কেজি উল্লেখ করা হয়। তবে কায়িক পরীক্ষায় একই সংখ্যক প্যাকেজে ৯ হাজার ২৬৩ কেজি বা প্রায় ৯ দশমিক ২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার পাওয়া যায়।

দুটি চালান মিলিয়ে ২ হাজার ৪০টি প্যাকেজে মোট ১৭ হাজার ৫১৩ দশমিক ৪ কেজি পণ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৮ দশমিক ২৫ টন তামাক ও তামাকসদৃশ পাউডারজাত সামগ্রী এবং ৯ দশমিক ২৬ টন স্ক্র্যাপ পেপার রয়েছে।

তবে কাগজপত্রে আমদানিকারক বা কনসাইনি হিসেবে দেখানো অথৈ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানিয়েছেন, তিনি বা তাঁর প্রতিষ্ঠান এই আমদানির বিষয়ে কিছুই জানেন না। চালানটির সঙ্গে তাঁদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই বলেও লিখিতভাবে জানিয়েছেন তিনি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর দাবি, কোনো অসাধু চক্র তাঁদের প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে চালান দুটি এনেছে। প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, চালান দুটির বিষয়ে তদন্ত চলছে। পরীক্ষার ফল পাওয়ার পর উদ্ধার হওয়া পাউডারজাত পদার্থের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে পণ্য আমদানির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার চেষ্টা: মাছের ক্যারেটের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন ২

গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর

সম্পত্তির বিরোধে লন্ডনপ্রবাসী নারী ও তার পরিবার নিরাপত্তাহীনতায়

পারিবারিক সম্পত্তির বিরোধ, নিজের পছন্দে বিয়ে, জোরপূর্বক বিয়ের চাপ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চরম

জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাহনীয়া (ভূগলী) জলমহল দখলের চেষ্টা, বৈধ ইজারাদারদের মাছ আহরণে বাধা, চাঁদা দাবি,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলায় গ্রেপ্তার সেই মিজানুর জামায়াত এমপির জামাতা

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা